1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

সংবাদমাধ্যমের ওপর ছড়ি ঘোরানোর পাঁয়তারা করছেন আমলারা’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘তথ্য চুরির’ অভিযোগ এনে তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে নির্যাতন, হয়রানি ও পরে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।

আজ বৃহস্পতিবার (২০ মে) সংগঠনের আহ্বায়ক লতিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা।

পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলায় উদ্বেগ প্রকাশ করে সমিতির সদস্যরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাগামহীন দুর্নীতি, নিয়োগে অনিয়ম, করোনাকালীন দুর্নীতিসহ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম যেসব সংবাদ প্রকাশ করেছেন তার জের ধরেই এই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

সংবাদকর্মীদের ওপর এ ধরনের নির্মম ও ন্যাক্কারজনক হয়রানি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মারমুখী রূপ। এর মাধ্যমে বাক স্বাধীনতার পথ রুদ্ধ ও সংবাদমাধ্যমের ওপর ছড়ি ঘোরানোর পাঁয়তারা করছেন এক শ্রেণির আমলারা।

গত ১৭ মে বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সহকারীর কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও হয়রানি করা হয়। এরপর রাত ৯টার দিকে সচিবালয় থেকে পুলিশ পাহারায় শাহবাগ থানায় নিয়ে তাঁর বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগে মামলা দায়ের করা হয়। আদালতে রিমান্ড চাওয়া হলে তা নাকচ করে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এসব ঘটনার নিন্দা জানিয়ে জবির সাংবাদিকদের দাবি, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের শর্তহীন মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁকে নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com