1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং

সিলেটের রাজপথ বিএনপির দখলে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সকাল থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে ছুটে আসছেন। সিলেট নগরীর চিত্র যেন বিএনপির দখলে সিলেটের রাজপথ। নগরীর বিভিন্ন সড়ক থেকে সমাবেশের দিকে মিছিল অগ্রসর হচ্ছে। সমাবেশের আগেই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে রাস্তায়ও লোকসমাগত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।

নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেছেন।

এদিকে, গণসমাবেশের সকল প্রস্তুতি শুক্রবার বিকালের মধ্যেই শেষ করেছে সিলেট বিএনপি। বিভাগজুড়ে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে একদিন আগেই ভরে গেছে আলিয়া মাদরাসা মাঠ। শুক্রবার বিকালেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। রাতেও কিছুক্ষণ পরপর মিছিল সহকারে বিভিন্ন স্থানে থেকে আসতে থাকেন নেতাকর্মীর। শুক্রবার মধ্যরাত পর্যন্ত আলিয়া মাঠ হয়ে উঠে উৎসবের ময়দান।

এর আগে শুক্রবার বিকালেই মিছিলের মহানগরে পরিণত হয় সিলেট। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন বিভিন্ন স্থানের বিএনপি নেতাকর্মীরা।

বিকালে সুনামগঞ্জের ছাতক থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে মিছিল সহকারে আসেন নেতাকর্মীরা। এছাড়াও সুনামগঞ্জের তাহিরপুর-মধ্যনগরসহ ভাটি অঞ্চলের উপজেলাগুলো থেকে বেশ কিছু নৌকাযোগে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসেন সমাবেশস্থলে।

সমাবেস্থলে আগাম আসা হাজার হাজার নেতাকর্মীদের সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন এলাকার নেতারা ক্যাম্প তৈরি করে এবং কমিউনিটি সেন্টার ভাড়া করে রাখেন। তাদের খাবারেরও ব্যবস্থা করেন এসব নেতা।

এদিকে বিএনপির এই গণসমাবেশকে কেন্দ্র করে ধর্মঘটের কবলে পড়েছে পুরো সিলেট বিভাগ। সিলেট জেলায় দুটি পরিবহন শ্রমিক সংগঠন সাংঘর্ষিক দাবি নিয়ে ডেকেছে ধর্মঘট। বাকি ৩ জেলার মধ্যে হবিগঞ্জে অনির্দিষ্টকালের এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে শনি-রবিবার এই দুইদিন পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com