1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

সিলেটে চলছে দুই শ্রমিক সংগঠনের ‘পাল্টাপাল্টি’ পরিবহন ধর্মঘট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেটে জেলা বাস-মিনি বাস মালিক সমিতি ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যার ধর্মঘট শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে এ ধর্মঘট। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রথমে বুধবার ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন মালিক সমিতি। তারা ৩টি দাবিতে শনিবারের ধর্মঘটের ডাক দেন। দাবিগুলো হচ্ছে- সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, নতুন করে অটোরিকশার রেজিস্ট্রেশন না দেয়া, অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী পরিবহন না করা ও চালকের আসনের পাশে গ্রিল লাগানো।

পরদিন (বৃহস্পতিবার) জেলা গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নতুন করে ৪টি দাবি তুলে শনিবারের ধর্মঘটের ডাক দেয়। দাবিগুলো হচ্ছে- যেসব অটোরিকশার রেজিস্ট্রেশন নেই সেসেব অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান, সিলেটের সবকয়টি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি প্রদান, সিলেটের লামাকাজী ও শ্যাওলা সেতুতে টোল আদায় বন্ধ এবং হাইওয়ে সড়কে ব্যাটারিচালিত টমটম ও রিকশার চলাচল বন্ধ করা।

জেলা বাস-মিনি বাস মালিক সমিতি শুধু বাস ধর্মঘটের ডাক দিলেও জেলা গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শনিবার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দূরপাল্লা এবং সিলেটে আঞ্চলিক সড়ক- কোনো গাড়িই সিলেট থেকে ছেড়ে যায়নি। কোনা সড়কেই কোনো গাড়ি চলাচল করতে দেখা যায়নি। তবে মাঝে-মধ্যে প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com