1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদ পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দক্ষিণে জমে উঠছে মেয়র লড়াই: মুখোমুখি ইশরাক–আসিফ, তৎপর সরকার স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা

আদমদীঘিতে আওয়ামীলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে মারপিট মোটরসাইকেল ও টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার দেখা হয়েছে

বগুড়া জেলা  প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ট্রাক ব্যবসায়ী গোলাম মোস্তফা( ৫০) এর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে তার ব্যবহৃত মোটরসাইকেল, ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় টহল পুলিশ উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। গত বৃহস্পতিবার ১৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় সান্তাহার-বগুড়া মহাসড়কের তিয়রপাড়ার ব্রিজের পূর্বে কলাবাগান (বকুলতলা) নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত আওয়ামীলীগ নেতা আদমদীঘির শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।আদমদীঘি হাসপাতালে ভর্তি আহত ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার পশ্চিম ঢাকারোডে গ্যারেজে যান। সেখানে কাজ শেষে প্রতি রাতের মত রাত ৩টায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আদমদীঘির শিবপুর গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে ৩টায় সে সান্তাহারের নিকট কলাবাগান বকুলতলা নামক স্থানে পৌঁছিলে ৭/৮ জনের একদল দুর্বৃত্তরা পথরোধ করে হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এরপর গোলাম মোস্তফা মারা গেছে ভেবে ফেলে রেখে মোটরসাইকেল, মোবাইল ফোন ও ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে টহল পুলিশের এএসআই আব্দুল মজিদ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর আড়াই মাস পূর্বে ২৯ আগষ্ট আহত গোলাম মোস্তফার ভাতিজা ওয়েলডিং মিস্ত্রি মাহবুল আলমকে ছাতিয়ানগ্রাম সড়কে দুর্বৃত্তরা একই কায়দায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। আহত গোলাম মোস্তাফার ভাই গোলাম মর্তুজা জানান, তার ছেলে ওয়েলডিং মিস্ত্রিী মাহবুল আলমকে হত্যা ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগের তদবিরের মুল ব্যক্তি ছিলেন তার ভাই আহত গোলাম মোস্তফা। সেই কারনে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোলাম মোস্তফাকে হত্যার উদ্দেশ্যে তার উপড় এই হামলা করে হত্যার চেষ্টা করা হয়। আদমদীঘি থানার অফিসার রেজাউর করিম জানান, বিষয়টি অবগত রয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com