1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

শপথ নিলেন সাজেদা পুত্র লাবু চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শপথ নিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে সদ্য সংসদ সদস্য হিসেবে বিজয়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সন্ধ্যায় সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস (সহকারী ব্যক্তিগত কর্মকর্তা) ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শফি উদ্দিন বলেন, বিকেল ৪ টায় শপথ গ্রহণ শেষে তার নির্বাচনি এলাকা সালথা-নগরকান্দার নেতকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডী ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী।

এর আগে গত ৫ নভেম্বর অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী।

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ৫ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনে ৫৩ হাজার ৯’শ ৩৪ ভোটের ব্যবধানে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়াকে পরাজিত করে বিজয়ী হন নৌকার মনোনীত প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com