1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘স্বাধীনতার পর কোনো ব্যাংক বন্ধ হয়নি, আগামীতেও হবে না’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেছেন, স্বাধীনতার পর আজ পর্যন্ত দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করি আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, যেহেতু স্বাধীনতার পর থেকে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি এবং আগামীতেও হবে না। তাই ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, কোনো ব্যাংক যদি আমানতের টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানালেই হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, দেশের ব্যাংক ব্যবস্থায় অতিরিক্ত এক লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা তারল্য রয়েছে। বিশ্বব্যাংকের চলমান যেসব প্রকল্প রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করেছে।

মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক পরিচালকের কাছে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় কোনো ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরসন করার পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com