1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না : খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মানুষ তিন থেকে চার গুণ খাদ্য মজুত না করলে দেশে দুর্ভিক্ষ আসবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘দুর্ভিক্ষ আসছে এই আতঙ্কে যদি মানুষ ৩-৪ গুণ খাদ্য কিনে মজুত না করে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘যে দেশের মাটিতে বীজ দিলেই ফসল হয়, আমনের বাম্পার ফলন হয়েছে, ইরি ও বোরোর জন্য পর্যাপ্ত সার মজুদ আছে, খাদ্যের মজুদ থাকার পরেও আমদানি অব্যাহত রয়েছে, সেখানে দুর্ভিক্ষের প্রশ্নই আসে না।’

আজ রোববার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের নিরাপদ খাদ্য আইন এবং বিধি-প্রবিধি অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা এবং খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে স্বাস্থ্য সনদ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে খাদ্য রপ্তানি করতে গেলে বিদেশ থেকে কর্তৃপক্ষ এসে সনদ দিতো। এখন থেকে আর তার প্রয়োজন হবে না। বাংলাদেশই আন্তর্জাতিক মান অনুযায়ী সনদ দেবে। এতে বিশ্ব জানবে, বাংলাদেশে নিরাপদ খাদ্য পাওয়া যায়। যার ফলস্বরূপ, রপ্তানি আরও ত্বরান্বিত হবে।’

স্বাস্থ্য সনদ প্রদান অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। তিনি বলেন, ‘খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে বিএফএসএ কর্তৃক প্রদেয় স্বাস্থ্য সনদ দেশের সামগ্রিক রপ্তানি বৃদ্ধি করবে।’

এসময় ইএসএল বাংলাদেশ লিমিটেড ও ট্রাস্ট অ্যান্ড ট্রেড নামে দুটি কোম্পানিকে স্বাস্থ্য সনদ প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com