1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

এয়ারপোর্টে নেমে দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল: কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এয়ারপোর্টে নেমেই দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল।

আজ রোববার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আমাদের নেত্রী বলেছেন, সাশ্রয় করতে হবে। অত বিশালবহুল সম্মেলন আমরা করবো না। জেলাতে এত বিলবোর্ড! হায় রে বিলবোর্ড! এয়ারপোর্টে নেমেই দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল। সামনে দেখি এক রকম, শেখ হাসিনার ডিজিটাল। বিলবোর্ডে দেখি আরেক রকম চেহারা। শেখ হাসিনার বিলবোর্ড সবাইকে নায়ক বানিয়ে ফেলছে। এত বিলবোর্ড আমি জীবনে আর দেখিনি। কেন এত পয়সা খরচ করেন! এ অপচয় করবেন না। গরিবকে সাহায্য করেন। মানুষকে খুশী করুন। এটা হলো আপনাদের কাজ। অপকর্ম করবেন না। অপকর্ম কারা করে আমরা জানি। সময় মতো সংশোধন না হলে খবর আছে।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে আগে তাদের পতন হয়েছে। বাড়াবাড়ি করলে এবারও তাদের পতন হবে। আন্দোলনেও পতন হবে, নির্বাচনেও পতন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com