1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদ পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দক্ষিণে জমে উঠছে মেয়র লড়াই: মুখোমুখি ইশরাক–আসিফ, তৎপর সরকার স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা

বুড়িগঙ্গায় ভাসমান লাশটি জাবি’র সাবেক ছাত্রলীগ সেক্রেটারির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে শনিবার বিকেলে ভাসমান অবস্থায় পাওয়া লাশের পরিচয় মিলেছে। নিহতের স্বজনরা রোববার ভোররাতে হাসপাতালে এসে লাশের পরিচয় শনাক্ত করেছে।

নিহতের নাম বিপ্লব ওরফে দুরন্ত বিপ্লব (৫১)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তবে বিপ্লব থাকতেন কেরানীগঞ্জ।

ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান আলী জানান, শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পাগলা ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করে স্বজনরা। পরে রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করে স্বজনরা।

নিহতের স্বজনরা জানান, বিপ্লব একজন কৃষি খামারি ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটিরও সদস্য ছিলেন। গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: শেখ ফরহাদ জানান, রোববার দুপুর ১টায় লাশের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com