1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

সমাবেশস্থলে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশস্থলে অসুস্থ হয়ে জিন্নাত আলী হারুন (৪৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি। এ ছাড়া অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন মোতালেব হোসেন দোলন। তিনি মোহনপুর উপজেলার যুবলীগের সহ-সভাপতি।

শুক্রবার (১১ নভেম্বর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে মাঠে সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন হারুন ও দোলন। সেখানেই দুজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ঢামেকে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসকরা হারুণকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলার ধরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছান হারুণ ও দোলন। তারা একসঙ্গে ঢাবি এলাকাতেই ছিলেন। পরে মোহসিন হলের মাঠে তারা অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাই। অসুস্থ অবস্থায় দোলনকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com