1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদ পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দক্ষিণে জমে উঠছে মেয়র লড়াই: মুখোমুখি ইশরাক–আসিফ, তৎপর সরকার স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা

পরিশোধের সামর্থ্য আছে বলেই আইএমএফ ঋণ দিচ্ছে : কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।’

‘বাংলাদেশের ঋণ পরিশোধের সামর্থ্য আছে বলেই আইএমএফ ঋণ দিতে সম্মত হয়েছে। যার মধ্য দিয়ে আরও একবার বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপির সময় অর্থনৈতিক সক্ষমতা বলতে কিছুই ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে পরনির্ভরতার সেই সংকট থেকে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ ঘটেছে। আইএমএফের এই ঋণ জনগণের জন্য বোঝা না হয়ে সংকট মোকাবিলায় সহায়ক হিসেবে বিবেচিত হবে।’

শুক্রবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির অভিঘাতের মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী এক চরম অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে যে অর্থনৈতিক সংকট প্রতীয়মাণ হচ্ছে, তা একটি বৈশ্বিক সংকট। এই সংকটের অভিঘাতে জর্জরিত হচ্ছে আমাদের দেশের অর্থনীতিও। এই সংকট মোকাবিলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মধ্য দিয়ে দেশের মানুষকে স্বস্তি দিতে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকার আইএমএফের নিকট থেকে ঋণ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com