1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

পরী-মিমের স্ট্যাটাসের বিষয়ে যা বললেন নিপুণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

পরীর এই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরে ফেসবুকে কারও নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করেন মিম। ‘পরাণ’-এর নায়িকার স্ট্যাটাসের পর বিষয়টি আরও উত্তাপের সৃষ্টি করে। যা এখন সোশ্যালে আলোচনা-সমালোচনার কেন্দ্রে।

পরী-মিমের এই স্ট্যাটাসের বিষয়ে অভিনেত্রী নিপুণের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, পরীমণি একটা ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছে, সেটা গণমাধ্যমে দেখেছি। কিন্তু সে কেন কিংবা কী উদ্দেশ্যে স্ট্যাটাসটি দিয়েছে তা আমাদের বোধগম্য নয়। গণমাধ্যমে যেভাবে বিষয়টি দেখলাম, তা একদমই তাদের ব্যক্তিগত বিষয় বলে মনো হলো।

পরীমণির স্ট্যাটাসের পরে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও একটি স্ট্যাটাস দেন ফেসবুকে। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করে হুঁশিয়ার করেন সবাইকে। লেখেন, ‘যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকাঙ্খী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরণের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’

মিম আরও লেখেন, ‘মিথ্যা বানোয়াট কোনো তথ্য না ছড়ানোর জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়েছেন মিম। সেই সঙ্গে লিখেছেন, ‘আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরণের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবো।’

মিমের এই স্ট্যাটাস সম্পর্কে জানতে চাওয়া হয় নিপুণের কাছে। কিন্তু স্ট্যাটাসটি তাৎক্ষণিক দৃষ্টিগোচর না হওয়ায় কিছু বলতে পারেননি নিপুণ। তবে শিল্পীদের এমন কাদা ছোড়াছুড়ির বিষয়ে তিনি বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি রয়েছে। সেখানে যদি কোনো শিল্পী অভিযোগ জানায়, তাহলে সংগঠন সেটা সমাধান করে থাকে। কিন্তু আপনি যে বিষয়টি বললেন, এই ব্যাপারে আমার জানামতে এখনো আমাদের সংগঠনে কোনো অভিযোগ আসেনি। এ কারণে তাদের ব্যক্তিগত বিষয় কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com