1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ২৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করার সময় স্লোগান দিলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিনাউস্কানিতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও গুলি করে। গুলি ও লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়রসহ সভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়েরসহ ১৮জন আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

বর্তমানে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মাজাহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সভাপতি রুহুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও নাজমুল আলমসহ বেশ কয়েকজন নেতা জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান করছেন। বাইরে বিপুল সংখ্যক পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে। তারা আশঙ্কা করছেন বের হলেই তাদেরকে আটক করা হবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, যুবদলের মিছিল থেকে উদ্যতপূর্ণ আচরণ করায় তিনি নিজে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু তারা আরও বেপরোয়া হয়ে তার প্রতি চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারে। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ ও কিছু শটগানের ফাকা গুলি ছুড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনিসহ পুলিশের ১১ সদস্যসহ আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com