1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

১৫ নভেম্বর থেকে নতুন সময়ে ব্যাংক লেনদেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সপ্তাহে ৫ দিন এ নিয়মে চলবে। আর শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার ( ৩ নভেম্বর ) বাংলাদেশ ব্যাংকের দেওয়া সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার-ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ১৫ নভেম্বর থেকে নতুন এ সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

তবে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্টের নির্দেশনা বলবৎ থাকবে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে গত ২২ আগস্ট জানান মন্ত্রিপরিষদ সচিব। একইসঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকার কথাও জানানো হয়। গত ২৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

পরবর্তীতে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com