1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

শিথিল হলো ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ব্যাংক করোনা মহামারির কারণে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ব্যাংকে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা শিথিল করেছে।

কেন্দ্রীয় ব্যাংক আজ বুধবার ( ২ নভেম্বর ) দেশের সব তফসিলি ব্যাংককে বয়সসীমা শিথিলের কথা জানিয়ে চিঠি দিয়েছে।

চিঠিতে করোনার কারণে যে সব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব ব্যাংককে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখ নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যাংকের চাকরিতে সাধারণ আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

এ নির্দেশনা অনুযায়ী, যেসব আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চে ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের জুনের মধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করতে পারবেন।

এর আগে গত বছরের নভেম্বরে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করেছিল।

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সরকার ২০২০ সালের ২৫ মার্চ থেকে লকডাউনের ঘোষণা দেয়। ওই তারিখের পর থেকে প্রায় ১৮ মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com