1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

দাউদকান্দিতে ল্যাপারোস্কপিক অপারেশনের মাধ্যমে সার্জারি বিভাগের কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
দাউদকান্দি ৭বছর বন্ধ থাকার পর প্রথমবারের মতো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাপারোস্কপিক অপারেশনের মাধ্যমে সার্জারি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সেের সার্জারি বিভাগের আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচারের মাধ্যমে (লেপারোস্কোপি সার্জারি) এক রোগীর পিত্তথলির পাথর অপসারণের মাধ্যমে শুরু হল এই অপারেশন থিয়েটারের কার্যক্রম। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ হাসিবুর রহমান ভূইয়া হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকদের সঙ্গে নিয়ে সাফল্যজনকভাবে অপারেশন কার্যক্রম সম্পন্ন করেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ আল হাসান বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা কার্যক্রম গতিশীল করতে সব সময় কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনার আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী মহোদয়দের অনুপ্রেরণা ও সহযোগীতায় সম্ভব হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল প্রকার স্বাস্থ্য সেবা চালু করার পাশাপাশি শতভাগ মানুষকে সরকারি ভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার লক্ষে সহযোগিতা করে যাচ্ছেন। অপারেশন থিয়েটারের অ্যানেশথেসিয়া মেশিনটি পুরাতন হওয়ায় প্রায়শই বিকল হয়ে থাকতো। কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন মহোদয়ের সার্বিক সহযোগীতায় সচল করে আজকের এ কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকস সহ সকলের সহযোগিতায় কুমিল্লা জেলায় ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর গৌরব অর্জন করে আসছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী বিভাগের কার্যক্রম শুরু হওয়ায় দাউদকান্দির উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবায় বিশেষভাবে ভূমিকা রাখবে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com