1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

দাউদকান্দিতে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ০৩ জনকে ০৬ মাসের কারাদণ্ড।।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

 

কামরুল হক চৌধুরী:>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, সাতক্ষীরা, খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা অনেক দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’। দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
চিংড়িতে জেলি মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ খ্রি: আনুমানিক রাত ১০:৩০ মিঃ এর সময় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামক স্থানে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷
সহকারী কমিশনার (ভূমি), দাউদকান্দি, কুমিল্লা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
অভিযানকালে চিংড়িতে জেলি মেশাচ্ছেন এমন অবস্থায় ০৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-
১। মিকরাইল উল্লাহ(২২), গাংনি, মোল্লার হাট, বাগেরহাট।
২। সহিদুল শেখ(২২), গাংনি, মোল্লারহাট, বাগেরহাট। এবং
৩। আজহারুল ইসলাম(৪০), পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা।

অভিযানকালেব তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com