1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায়

বেগম জিয়ার উপদেষ্টা মসিউর রহমানের ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা মসিউর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মসিউরের চাচাতো ভাই জেলা বিএনপির সভাপতি আবদুল মজিদ এ তথ্য জানিয়েছেন।

তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আবদুল মজিদ বলেন, মসিউর সকালে ঝিনাইদহ শহরের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসিউর রহমান বিএনপি গঠনের শুরু থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মসিউর রহমান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামের মৃত মনির উদ্দিন বিশ্বাস ও মৃত সুলতানা নেছার ছেলে। ১৯৫৩ সালের ২৫ জুন কন্যাদহ গ্রামে মসিউর জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com