1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিশ্বের শ্রম বাজারে তীব্র মন্দা, চাকরি হারিয়েছেন ৪ কোটি মানুষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বের শ্রম বাজারে এখন চলছে তীব্র মন্দা। বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সোমবার শ্রম বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও ) জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে এই মন্দা আরও বেড়ে যেতে পারে। কোভিড–১৯ মহামারীর পর থেকে চাকরিচ্যুত হয়েছেন অন্তত ৪ কোটি মানুষ।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) এক প্রতিবেদনে জানানো হয়, বৈশ্বিক শ্রম বাজার গত কয়েক মাস ধরেই ক্রমশ সংকুচিত হচ্ছে। আইএলওর প্রধান গিলবার্ট হৌঙবো সাংবাদিকদের জানান, বিশেষ করে ২০২২ সালের সর্বশেষ তিন মাসে শ্রমিক নিয়োগের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বেকারত্ব আরও বাড়তে পারে।
গভীর জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট, ব্যাপক মূল্যস্ফীতি, আর্থিক নীতি কঠোর করা এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মধ্যে জাতিসংঘের এই অঙ্গ প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মসংস্থান সৃষ্টির হার ও কাজের মান উভয়ই কমে যাচ্ছে।

আইএলওর প্রতিবেদনে বলা হয়, যদিও সাধারণত অর্থনৈতিক মন্দার ফলে শ্রমবাজারের সংকোচন এবং বেকারত্ব বাড়ার ক্ষেত্রে বেশ সময় লাগে তারপরও প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, শ্রম বাজারে একটি তীব্র মন্দা বিদ্যমান রয়েছে।

আইএলওর প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুতে বিশ্ব কোভিড–১৯ মহামারীর ধাক্কা থেকে সামলে উঠতে শুরু করলেও জনসংখ্যা অনুপাতে কর্ম সংস্থানের হার আবার কোভিড–১৯ পূর্ববর্তী অবস্থায় ফিরে গিয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই পরিস্থিতি নেতিবাচক দিকে পরিবর্তিত হয়েছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোভিড মহামারীর আগে যে পরিমাণ শ্রম ঘণ্টা ছিল বিশ্বজুড়ে তা অন্তত দেড় শতাংশ কমে গেছে। সারা বিশ্বে অন্তত ৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন।

আইএলওর প্রতিবেদনে বলা হয়, যেহেতু বিশ্বজুড়ে শ্রম বাজার সংকুচিত হচ্ছে, মূল্যস্ফীতির কারণে প্রকৃত মজুরি কমছে। তাই বিশ্বের অনেক দেশের মানুষেরই দৈনন্দিন জীবনযাপনের মান অনেকটাই কমে গেছে, যা দেশগুলোর অর্থনীতিকেও নেতিবাচক দিকে প্রভাবিত করছে। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com