1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

জমায়েত নিয়ে যুবলীগ চেয়ারম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন টুকু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সমাবেশে মানুষ জমায়েতের বিষয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

আজ বৃহস্পতিবার যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে তিনি এই চ্যালেঞ্জ দেন।

টুকু বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিলাম পারলে আজকের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন তার ১০ ভাগের একভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেন কি না।’

যুবদল নেতা বলেন, ‘যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে। যুবলীগের চেয়ারম্যান বলেছেন তারা রাজপথ দখল করবেন। আমি বলছি পারবেন না। রাজপথ আমাদের দখলে রয়েছে এবং থাকবে। আওয়ামী লীগ বলেছিল সেপ্টেম্বর মাস রাজপথ তাদের দখলে থাকবে। কিন্তু তারা রাজপথ দখলে নিতে পারেনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকদের দখলে থাকবে রাজপথ।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে রাজপথের আন্দোলনে আমাদের তিনজন নেতা নিহত হয়েছেন। আন্দোলনকে আমরা ভয় পাই না। যেকোনো মূল্যে আমরা রাজপথে আন্দোলন সফল করে সরকারের পতন ঘটাব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com