1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১০৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন- উপ-সচিব (প্রশাসন-২ শাখা) মো. আবদুছ সালাম ও উপ-সচিব (জনস্বাস্থ্য-১) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দপ্তরে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে পুলিশে দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com