1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের থেমে থেমে সংঘর্ষে শফিকুল ইসলাম (২৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় চলমান সংঘর্ষে তিনজনের মৃত্যু হলো।

মঙ্গলবার ভোরে ও বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে, সোমবার সন্ধ্যায় সংঘর্ষের সময় ইয়াছিন মিয়া নামে (১৩) আরেক শিশুর মৃত্যু হয়।

উপজেলার কাচারিকান্দি গ্রামের মেম্বার শাহ আলম ও সাবেক মেম্বার ফজলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

গুলিবিদ্ধ তিনজন হলেন-রুবেল, বাহক ও সাগর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-শহিদ মিয়া কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে, ইয়াছিন মিয়া নামে (১৩) ও নুরু মিয়ার ছেলে শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও সাবেক মেম্বার ফজলুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্ট ধাওয়াসহ গুলি বর্ষণের ঘটনা ঘটে।

এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে ইয়াছিনের বুকে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত হয় কমপক্ষে আরো ২০ জন। পরে চলমান সংঘর্ষে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ছোড়া টেঁটা বিদ্ধ হয়ে মারা যায় শহিদ মিয়া (২৮) এবং বিকেলে শফিকুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com