1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

শিশুদের সততা, ১৯ লাখ টাকা দিল পুলিশ হেফাজতে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোমলমতি শিশু শিক্ষার্থীরা সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা কুড়িয়ে পাওয়া সাড়ে ১৯ লাখ টাকা দিয়েছে পুলিশ হেফাজতে।
রোববার সকাল ৮টার দিকে যশোরের মণিরামপুরে এ ঘটনা ঘটেছে।

উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১৯ লাখ ৬০ হাজার টাকাভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায় শিশু শিক্ষার্থীরা। খবর পেয়ে মণিরামপুর ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে টাকাসহ ব্যাগটি হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে রোহিতা ইউনিয়নের স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। এ সময়ে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বিষয়টি স্কুলের শিক্ষকদের জানায়। শিক্ষকরা পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা ও মণিরামপুর থানা পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঐ টাকার ব্যাগটি উদ্ধার করে।

মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, টাকা পাওয়ার স্থানটি মণিরামপুর থানার অধিভুক্ত এলাকার। কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি একটি টোব্যাকো কোম্পানির বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে। এ জন্য ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ১৯ লাখ ৬০ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com