1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সোনারগাঁয়ে অস্ত্রের মুখে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর চোত্রাপাশা এলাকায় ১৯ বছর বয়সী এক নারী নৃত্যশিল্পী সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাতজনকে আসামি করে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন ওরফে আলম (২৬)।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী ভুক্তভোগী ওই নারী নৃত্যশিল্পীর বরাত দিয়ে জানান, বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতি ফাহাদ (৭) নামের এক শিশুর জন্মদিন অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক নারী নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে নয়াপুর বাজার এলাকা দিয়ে ফেরার পথে চোত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসামাত্রই গ্রেফতারকৃত ইসরাফিল, রুহুল আমিন, বাবু ও খোকন ওরফে আলমসহ ৭ জনের একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী নির্জন স্থানে গণধর্ষণ করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com