1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

শাকিব বাবার দরবারে, কেউ ফেরে না খালি হাতে : সিদ্দিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিব খান। সম্প্রতি তিনি অভিনেত্রী বুবলীকে বিয়ে এবং তাদের দ্বিতীয় সন্তান বীর প্রকাশ্যে আসার পর টক অব দ্যা টাউনে পরিনত হন। শুধু এখানেই শেষ নয় বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে।

শাকিব খানের এমন কর্মকাণ্ডে শোবিজের অনেক তারকাই ইতি এবং নীতি উভয় বাচক মন্তব্য করেছেন। আর এবার রীতিমতো বোমা ফাটালেন ছোটপার্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

দেশীয় গণমাধ্যমকে সিদ্দিকুর রহমান বলেন- শাকিব খান হলেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একমাত্র হিরো। ফিল্ম ইন্ড্রাস্টির জন্য শাকিব একটা ফ্যাক্ট। সেজন্য শাকিব বাবার কাছে অনেকেই ফুঁ নিতে যান।

‘বাবার দরবার’ বলছি কারণ অনেকে পীর বিশ্বাস করে। পীরের কাছে ফুঁ নিতে যায়। শাকিব বাবার কাছেও অনেকে যায়। তবে শাকিব বাবার দরবারে একবার কেউ গেলে ফেরে না খালি হাতে।

শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো উল্লেখ করে সিদ্দিকুর আরো বলেন, তার মানে সে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্যারি করে। বাংলাদেশের পতাকা ক্যারি করছে- এটা অস্বীকার করার কিছু নেই। তার বিকল্প গত দশ বছরেও দেখিনি।

মান্না ভাই মারা যাওয়ার পর থেকে শাকিব ভাই বাংলা ফিল্মকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। আল্টিমেটলি শাকিবের কাছে যদি কেউ না যায় তাহলে তো সে কারো কাছে ফুঁ দিতে যাবে না। অতএব ফুঁয়ের আশায় যদি কেউ যায় সে ভুল করছে।

হঠাৎ শাকিব খানকে নিয়ে কেন মন্তব্য করছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, শাকিব খান মিডিয়ার বাইরে নয়, আর সিদ্দিকুর রহমানও মিডিয়ার বাইরে নয়। এই অঙ্গনের বদনাম বা সুনাম হলে সেটা আমারও।

‘কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়। সেই রিউমারে সঙ্গে সিদ্দিকুর রহমান গা ভাসাবে না।’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com