1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

সপ্তম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, অভিযুক্ত নানা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলার তেকনাপাড়া গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে কুষ্টিয়া মডেল থানায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের (দূর সম্পর্কের নানা) বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ নিজাম মল্লিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া র‌্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি জানান, রোববার রাতে কন্দর্পদিয়া গ্রামে আত্মগোপন থাকা অবস্থায় নিজাম মল্লিককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর কুষ্টিয়ার দহকুলার তেকনাপাড়া গামে একটি পুকুরের পাড় থেকে নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার কারা হয়। পরে শিশুটিকে গ্রামের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরবর্তীতে এলাকায় নবজাতকের মায়ের পরিচয় জানাজানি হলে যৌন নির্যাতনের বিষয়টি সামনে আসে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নিজাম মল্লিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের জানুয়ারি মাসে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে দূর সম্পর্কের নানা নিজাম মল্লিক। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুখ খুললে হত্যার হুমকিও দেওয়া হয় তাকে।

গত ৪ অক্টোবর ওই ছাত্রী কন্যা সন্তান প্রসব করে নবজাতককে নিজাম মল্লিকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে যায়। নিজাম মল্লিক দহকুলা গ্রামের জোনাপ মল্লিকের ছেলে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com