1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মোবাইল ভাঙার বিচার চাইতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

ডেস্ক : জিফোরএসের এক নারী নিরাপত্তাকর্মী মোবাইল ভেঙে ফেলার বিচার চাইতে গিয়ে নিজের সহকর্মীদের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে সাভারের আশুলিয়ায় এ ঘটনা ঘটে। শক্রবার এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে রাতে বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে একই প্রতিষ্ঠানের দুই নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত একজন হলেন মো. ফেরদৌস খন্দকার (৩৮)। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পেগইল মধ্যপাড়া গ্রামে। তার বাবা নাম আনসার আলী। অপর আসামি হলেন মাসুদ আবেদীন (৩০)। তার বাড়ি দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার খোপতল গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী নিরাপত্তাকর্মী আশুলিয়ার ডিইপিজেড এলাকায় কাজ করেন এবং বুড়ির বাজার এলাকায় কোম্পানির মেসে থাকেন। কিন্তু ৬ অক্টোবর এক নারী সহকর্মী তার মোবাইল ফোন ভেঙে ফেলে। আর এ ঘটনার বিচার চাইতে ভুক্তভোগী নারী নিরাপত্তাকর্মী পাশের বাসায় থাকা একই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে যান। কিন্তু সেখানে বিচার করে দেওয়ার কথা বলে কৌশলে তারা দরজা বন্ধ করে দিয়ে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী নারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় মামলা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com