1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

এবার ভাই পেল আব্রাহাম খান জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

ডেস্ক : দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান এখন দুই পুত্রের জনক; জয় ও বীর! আরো ভালোভাবে বললে, শাকিব-অপুর সন্তানের নাম আব্রাহাম খান জয়। এছাড়া সদ্য প্রকাশ্যে আসা শাকিব-বুবলির ছেলের নাম শেহজাদ খান বীর। এর মাধ্যমে ভাই পেল আব্রাহাম খান জয়।

গত ২৭ সেপ্টেম্বর ছিল আব্রাহাম খান জয়ের সপ্তম জন্মদিন। এদিকে শেহজাদ খান বীরের বয়স আড়াই বছর। দুই ভাইয়ের বয়সের একটু ফারাক হলেও, দিনশেষে তারা ভাই-ই।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার দ্বিতীয় সন্তান বীরের বিষয়টি সামনে আনেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর কয়েক মিনিট আগেই বুবলী নিজের ভেরিফায়েট ফেসবুক পেজে একই ধরনের স্ট্যাটাস দিয়ে শাকিবকে বিয়ের কথা জানান।

শাকিবের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

বুবলীর অ্যাসিস্ট্যান্ট মামুন জানিয়েছেন, শাকিব-বুবলীর ছেলের নাম শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে শেহজাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম হয় শেহজাদের।

তার আগে সন্তানসম্ভবা হলে ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাস মিডিয়া ও ক্যামেরার সামনে আসেননি তিনি। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় ‘বীর’ সিনেমার গানের দৃশ্যে অংশ নেন বুবলী। সেখানে নাচের অনেক দৃশ্য থাকলেও বুবলীকে সেভাবে উপস্থাপন করাই হয়নি। ওই সিনেমা মুক্তি পেলেই বুবলী অন্তঃসত্ত্বা বলে গুঞ্জন ওঠে। যদিও সেই সময় বিষয়টি এড়িয়ে যান এ নায়িকা।

শাকিব-বুবলীর প্রেমের খবর বেশ পুরনো ও সবার জানা। ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়।

শাকিব খান এর আগে ২০০৮ সালে নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে আব্রাম খান জয়। ছেলের প্রথম জন্মদিনের কিছু দিন আগে অপু টেলিভিশন লাইভে গিয়ে নিজের ও শাকিবের বিয়ের কথা প্রকাশ্যে আনেন। এ নিয়ে অপু ও শাকিবের মধ্যে দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে ভেঙে যায় শাকিব-অপুর সংসার। অপু তখনই বুবলীর সঙ্গে যে শাকিবের ঘনিষ্ঠতা হয়েছে, সেই তথ্য প্রকাশ করেন। তবে বুবলী ও শাকিব বিষয়টি এতদিন স্বীকার করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com