1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

পূজাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শাকিব?

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হঠাৎ করেই গরম দেশের ঢালিউডপাড়া। চিত্রনায়ক শাকিব খানের সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার সকালেই এই জুটির সন্তানের ছবি প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। তাদের সন্তানের বয়স আড়াই বছর।

সন্তান জন্মের আড়াই বছর পর বিষয়টি কেনো প্রকাশ্যে আনলেন নায়িকা বুবলী, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শাকিব খানের সঙ্গে দেশের সিনেমার নবাগত এক নায়িকার সম্পর্কের খবর মিলেছে। ওই নায়িকার নাম পূজা চেরী।

শাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেন পূজা চেরী। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা; তৈরি হয়েছে সখ্যতা। এরপরই সম্পর্কে জড়িয়েছেন তারা, এমনটাই দাবি করেছেন ঢাকাই সিনেমার এক প্রযোজক।

পূজার সঙ্গে শাকিবের এই সখ্যতা কানে পৌছেছে বুবলীরও। সেটা মেনে নিতে না পেরেই সন্তান নিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি। শাকিবকে চাপে ফেলার জন্যই বুবলী হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বলে জানান সেই প্রযোজক।

শুধু তাই নয়, এই প্রযোজকের দাবি- শাকিবের পক্ষ থেকে পূজার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছিল। প্রযোজক আরো জানান, শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা গলুই সিনেমার শুটিং থেকে। পূজা যে সম্প্রতি আমেরিকার ভিসা পেয়েছেন, সেটির পেছনে শাকিব খানের সাহায্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

যদিও এ বিষয়ে পূজা চেরী বা শাকিব খানের কারোরই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরেই নিজেদেরকে আড়ালে রেখেছেন শাকিব খান ও পূজা চেরী জুটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com