1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ভালবেসে জয়পুরহাটের মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ বার দেখা হয়েছে

ওই নারীর নাম মোছা. রাহেনা বেগম (৩২)। আর যুবকের নাম রোশান মিঠুন (৩৩)। রাহেনার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পাথুরিয়া এলাকায়। তার বাবার নাম শাহাদুল ইসলাম।

রাহেনা বেগম বলেন, কম বয়সে আমার বিয়ে হয়। সেখানে একটি বাচ্চাও আছে। এরই মধ্যে ২০১৪ সালে জর্ডানে কাজ করতে যাই। সেখানে থাকতেই স্বামী আমাকে ডিভোর্স দেয়।

পরে আমার ওই কোম্পানিতে সুপাইভাজার পদে চাকরি করতেন রোশান। তার সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর আগে রোশান তার নিজ দেশ শ্রীলঙ্কায় চলে যায়। আর এ বছরের ফেব্রুয়ারি মাসে আমি বাংলাদেশে চলে আসি। এর মধ্যে মোবাইলে আমাদের কথা হতো। তার পরিবারের সঙ্গেও আমার কথা হয়েছে।

সম্প্রতি রোশান ঢাকা বিমানবন্দরে আসলে আমি তাকে জয়পুরহাটের বাড়িতে নিয়ে আসি এবং ২২ সেপ্টেম্বর বিয়ে করি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অ্যাফিডেভিট করা হয়।

রাহেনা বলেন, রোশানের পরিবার এই বিয়ে মেনে নিয়েছেন। আমার পরিবারও খুশি। রোশান অল্প অল্প বাংলা বলতে পারে। এতে আমার পরিবারের সঙ্গে কথা বলতে তার তেমন সমস্যা হচ্ছে না। এখন দেশেই থাকব, নাকি রোশানের সঙ্গে তার দেশে যাব এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানতে চাইলে রোশান মিঠুন বলেন, ‘মেয়ের পরিবার পছন্দ হয়েছে। তারা সকলেই অনেক ভালো। আমি এখানে এসে বিয়ে করেছি। এখানেই থাকতে চাই। আমি বাংলাদেশকে ভালবাসি।’

রাহেনার বাবা শাহাদুল ইসলাম বলেন, আমার মেয়ে জর্ডানে ছিল। ওই ছেলেও জর্ডানে ছিল। তার বাড়ি শ্রীলঙ্কায়। সেখানে তাদের মধ্যে কিছু কথা হয়। পরে ছেলে তার নিজ দেশে চলে যায়, এরপর আমার মেয়ে বেশ কিছু দিন থাকার পর বাড়িতে চলে আসে। এরই মধ্যে তারা দুজন মোবাইলে কথা বলে। ছেলে তখন কল করে বাংলাদেশে চলে আসে।

তিনি বলেন, ইসলামী শরীয়ত মোতাবেক আমরা তাদের বিয়ে দেই। এখন পর্যন্ত জামাই-মেয়ে ভালো আছে। আমি তাদের দোয়া করি। ছেলে বাংলাদেশে থাকলে আমি বাড়ি করবার জায়গা দেব, আর তারা ওই দেশে ঘুরতে যেতে চাইলে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com