1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়ে ৫ বছর করার প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্যবসায় পরিবেশের আরো উন্নতির লক্ষ্যে এবং তাদের প্রয়োজন বিবেচনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে সরকারি-বেসরকারি সংলাপ প্লাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। বিল্ডের এ প্রস্তাব গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিল্ডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং কমিটির ৯ম সভায় এ প্রস্তাব আনা হয়। বিল্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় যৌথ-সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম।

বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম তার ‘ট্রেড লাইসেন্স-নিডস র‌্যাশনালাইজেশন অ্যান্ড সিম্পলিফিকেশন’ শীর্ষক উপস্থাপনায় ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করার এবং নবায়ন ফি কমানোর প্রস্তাব করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, তৈরি পোশাকবহির্ভূত খাতসমূহের আহ্বানে সাড়া দিয়ে আমাদের খাতভিত্তিক সাব-কন্ট্রাক্টিং রুল গঠন করতে হবে। তিনি ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমার প্রস্তাবে ইতিবাচক মত দেন।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলাম বৈশ্বিক উত্তম চর্চাসমূহের সাথে সামঞ্জস্য রেখে ট্রেড লাইসেন্স ইস্যুর জন্য শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রকে বিবেচনায় নেয়ার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com