1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

রাজনীতি নয়, খুন-ধর্ষণে ব্যস্ত ছাত্রলীগ: কর্নেল অলি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রলীগের এই সন্ত্রাসী এবং দখলদারিত্বের ভূমিকাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে চলেছেন।

কর্নেল অলি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নামে ছাত্রলীগ। ক্যম্পাসে খুনোখুনি, লাগাতার অভ্যন্তরীন তাণ্ডব, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, বেপরোয়া সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও একটি ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই। এতে দিন দিন সংগঠনটিতে অপরাধ প্রবণতা প্রবলতর হচ্ছে।

কর্নেল অলি বলেন, দেশে এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে ছাত্রলীগ যুক্ত নেই। বিরোধীদলকে দমন-পীড়নে এই সন্ত্রাসী সংগঠনটিকে ব্যবহার করছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করে করছে তারা। ছাত্রলীগ বিরোধীদলের সভা-সমাবেশে হামলা চালিয়ে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। এতে অনিবার্যভাবে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এমতাবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম টেনে ধরা জরুরি। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com