1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

করোনায় শনাক্ত ১৪.০৭ শতাংশ, মৃত্যু নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ এবং গত রোববার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৩০ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ৩৮ জন চট্টগ্রাম বিভাগের, ২৪ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২০ জন খুলনা বিভাগের, ১৪ জন বরিশাল বিভাগের ও ১৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৪২৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com