1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি, শাহবাগে অবরোধকারীদের লাঠিপেটা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চাকরিপ্রার্থীদের অবরোধ কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আজ বিকেলে ‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে একদল চাকরিপ্রত্যাশী। পরে তারা সড়ক আটকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করে। এতে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় যানজট তৈরি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশও অবস্থান নেয়।

বিকাল ৫টার দিকে লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় কয়েকজনকে ধরে থানায় নেয়া হয়। এঘটনায় আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে গিয়ে স্লোগান দেন।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু গণমাধ্যমকে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়ে আমাদের কয়েকজনকে ধানায় আটকে রাখে।

পরে তানজিদ নামে একজন ছাড়া সবাইকে ছেড়ে দিয়েছে। তবে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, কাউকে আটক করা হয়নি। যানজট ও জন দুর্ভোগের কথা বিবেচনায় তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে অন্যত্র আন্দোলন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com