1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

শরীরের ফ্যাট কমাতে এই বীজ খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পেঁপে দারুণ উপকারী এক খাদ্য। এবার এর পাশাপাশি পেঁপের বীজের গুণাগুণ ভুলে গেলেও চলবে না। আসলে পেঁপের বীজ ফ্যাট কমাতে পারে। এমনকী কমায় ভুঁড়ি। তাই এই বিষয়টি মাথায় রাখা জরুরি।

পেঁপের বীজে আছে আয়রন, ক্যালশিয়াম ও ম্যাঙ্গানিজ। এই খনিজ শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এবার দেখা গেছে যে পেঁপের মধ্যে এমন কিছু উপকারী উপাদান আছে, যা শরীর থেকে খারাপ পদার্থ বের করে দিতে পারে। তাই পেঁপে তো খাবেন। এর পাশাপাশি খেতে হবে পেঁপের বীজ। এবার পেঁপের বীজের

গুণাগুণ জানা যাক:

পেটের ফ্যাট কমায় পেঁপের বীজ

অক্সফোর্ড অ্যাকাডেমিয়াতে প্রকাশিত গবেষণা ‘Effects of Papaya Seed Oil (Carica papaya Linn.) on Food Consumption, Weight Gain and Hormones of Animals Treated With a High Calorie Diet’ বলা হয়েছে যে, পেঁপের বীজের তেল থেকেও কমতে পারে ওজন। এমন কি ওজনও কমায় এই বীজ।

এবার আমাদের গোটা শরীরের মধ্যে পেটের ফ্যাট হল খুবই খারাপ। এই ফ্যাট পারে আপনার সমস্যা বহুগুণ বাড়িয়ে দিতে। এক্ষেত্রে পেঁপের বীজ আপনি যদি নিয়মিত খান, তবে কিন্তু দ্রুত কমে যেতে পারে পেটের ফ্যাট।

পেটের সমস্যা দূর করে পেঁপের বীজ

একটি গবেষণায় বলা হয়েছে, পেঁপের বীজ পেটের স্বাস্থ্য ভালো রাখে। কারণ এরমধ্যে এমন কিছু উৎসেচক রয়েছে যা খাদ্য হজমে সাহায্য করে। তাই যারা গ্যাস, বদ হজমের সমস্যায় নিয়মিত ভোগেন, তারা খেতে পারেন পেঁপের বীজ। এছাড়া অনেকের হয়ে থাকে ফুড পয়জনিং। তারাও পেঁপের বীজ খেলে একবারে কমে যেতে পারে এই সমস্যা।

কীভাবে খাবেন পেঁপের বীজ?

এটা খুব বড় প্রশ্ন। প্রথমে বীজ বের করে নিন। তারপর তা মিক্সারে গুঁড়া করে নিন। এরপর প্রতিদিন খাবারের সঙ্গে মিশিয়ে নিন ৫ থেকে ৮ গ্রাম পেঁপের বীজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com