1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

কিডনি সুস্থ রাখতে যে ৫ খাবার খাবেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

১।

আপেল
আপেল ভিটামিন, খনিজ এবং ফাইবারের উৎস। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা খারাপ কলস্টেরল, হৃদরোগ, ক্যানসার এবং ডায়াবেটিস হ্রাস করতে সহায়তা করে। রোজ আপেল খেলে কিডনির সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। আপেল কাঁচা বা রান্না করে খাওয়া যেতে পারে।

২। কুমড়োর বীজ

কুমড়োর বীজ কিডনির জন্য খুব উপকারী। ফাইবার, ভিটামিন-ই, প্রোটিন, তামা এবং আয়রন সমৃদ্ধ কুমড়োর বীজগুলো মূত্রাশয়ের পাথরের ঝুঁকি হ্রাস করার জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এ বীজগুলোতেও ফসফরাস বেশি এবং আপনার দেহে পটাসিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

৩। বাঁধাকপি

কিডনি রোগীদের জন্য বেশ উপকারী একটি সবজি বাঁধাকপি। এটি ক্যানসার প্রতিরোধ করে। বাঁধাকপি কিডনি সমস্যা প্রতিরোধেও ভালো কাজ করে। ডায়ালাইসিস করেন যারা তাদের কাঁচা বাঁধাকপি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

৪। ফুলকপি

ফুলকপি হলো কিডনিবান্ধব ক্রুসিফেরাস সুপারফুড যা ভিটামিন-ই, ফোলেট এবং ফাইবার সমৃদ্ধ উৎস। এটিতে এমন যৌগগুলো রয়েছে যা লিভারের জন্য গুরুত্বপূর্ণ এবং দেহে টক্সিনগুলো নিরপেক্ষ করে। ফুলকপি সেদ্ধ, কাঁচা, ডিপ হিসাবে বা সালাদ হিসাবে খাওয়া যেতে পারে।

৫। পেঁয়াজ

পেঁয়াজ কিডনি নিরাময়ে সহায়তা করে। এতে ফ্লেভোনয়েডস এবং কোরেসেটিন রয়েছে যা রক্তনালিতে ফ্যাটি উপাদান জমা করতে বাঁধা দেয়। এতে কোয়ার্সেটিন রয়েছে, একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা হৃদরোগ এবং ক্যানসারের ঝুঁকি হ্রাস করতে পারে। পেঁয়াজ কিডনির পক্ষে উপকারী এবং এতে পটাশিয়ামের পরিমাণ কম। এগুলোতে ক্রোমিয়াম রয়েছে যা ফ্যাট, প্রোটিন এবং শর্করা বিপাক করতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com