1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ।

দ্বিমাসিক এই পত্রিকাটি পয়লা জুলাই বিশেষ সংখ্যাটি প্রকাশ করে।

বিশেষ সংখ্যাটিতে আইনজীবী মিজানুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত, অধ্যাপক ড. শেখ আবদুস সালামসহ আরো অনেকে লিখেছেন।

বিশেষ সংখ্যা বিষয়ে পত্রিকাটির সম্পাদক আলী নিয়ামত তার লেখায় বলেন, বাংলাদেশের সৃষ্টি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর হলো। আর এ বছরই ছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধিতে এবং দেশের সমৃদ্ধিতে যথাযথভাবে কাজ করবে।

ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আলী নিয়ামত আরো বলেন, ১৯৮৬ সাল থেকে দেশ-বিদেশের ১৭ লাখ ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ( ১৯২১- ২০২২) এর মুখপত্র হিসেবে প্রকাশিত হয়ে আছে, বিভিন্ন দিবস ও সামাজিক-সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে। যা বিশ্বজুড়েই ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং সুনাম অর্জন করে আসছে। এলামনাই নিউজ এর বিশেষ উপদেষ্টা ও দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের প্রস্তাবে আমরা ১০০০ ( এক হাজার) বিশিষ্ট এলামনাইর ছবি ও পরিচিতি তুলে ধরে গ্রন্থাকারে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যেই শত ঢাকা ইউনিভার্সিটি এলামনাইর ছবি ও পরিচিতি নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, যা ব্যাপক সাড়া জাগিয়েছে দেশ, বিদেশে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com