1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

আশুরার ঐতিহাসিক ঘটনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হিজরি সনের প্রথম মাস হচ্ছেমহররম। আর ১০ মহররম হলো ঐতিহাসিক ঘটনাবহুল ফজিলতপূর্ণ দিন পবিত্র আশুরা।

‘মহররম’ শব্দের অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এই মাসটি কতগুলো ঘটনার জন্য উল্লেখযোগ্য এবং স্মৃতিবিজড়িত। স্মৃতিবিজড়িত ঘটনা এবং মর্যাদার কারণেই মহররম মাসের গুরুত্ব অত্যধিক।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন—‘আসমান-জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাসসমূহের সংখ্যা ১২টি, যা আল্লাহর কিতাবে (লাওহে মাহফুজে) লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে চারটি মাস (রজব, জিলকদ, জিলহজ ও মহরম) সম্মানের। এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন।’ (সুরা তাওবাহ, আয়াত ৩৬)।

আশুরার দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন। আবার এই দিনেই তিনি কেয়ামত ঘটাবেন। আশুরার দিনে হজরত আদম (আ.) বেহেশত থেকে দুনিয়ার বুকে নেমে এসেছিলেন। আবার এই দিনেই আল্লাহ পাক আদম (আ.)-এর দোয়া কবুল করেছিলেন, এই দিনে আরাফাতের ময়দানে হাওয়া (আ.)-এর সঙ্গে তার সাক্ষাৎ হয়।

হজরত নুহ (আ.)-এর জাতির লোকজন আল্লাহর গজব মহাপ্লাবনে নিমজ্জিত হওয়ার পর আশুরার এই দিনে নৌকা থেকে ইমানদারদের নিয়ে জমিনে অবতরণ করেন।

হজরত ইবরাহীম (আ.) নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর আশুরার এই দিনে সেখান থেকে মুক্তি লাভ করেন। হজরত আইয়ুব (আ.) ১৮ বছর কঠিন রোগ ভোগ করার পর আশুরার এই দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন।

হজরত ইয়াকুব (আ.)-এর পুত্র হযরত ইউসুফ (আ.) তার সৎ-ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হওয়ার পর মিশরে গিয়ে যখন রাষ্ট্রক্ষমতা লাভ করেছিলেন, দীর্ঘ ৪০ বছর পর আশুরার এই দিনে তার পিতার সঙ্গে তার সাক্ষাৎ হয়। (

হজরত ইউনুস (আ.) আশুরার এই দিনে ৪০ দিন পর মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন।

আশুরার এই দিনে আল্লাহ হজরত মুসাকে (আ.) ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউন ও তার দলবলকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন।

হজরত ঈসা (আ.)-এর জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে আশুরার এই দিনে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেন। আশুরার এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবী করিম (সা.)-এর কলিজার টুকরা আদরের নাতি ইমাম হুসাইন (রা.) অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শাহাদত বরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com