1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯ জুলাই দেশে উদযাপন করা হবে বুস্টার ডোজ দিবস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করা এবং সকলের প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন দেয়া হবে। এজন্য ফাইজারের টিকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে।

বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যেকোনো কোডিড-১৯ ভ্যাকসিনেশন টিকাদান কেন্দ্র হতে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। নিয়মিত কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে নিম্নলিখিতভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com