1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরার বিখ্যাত রানি জাতের সাড়ে ৭০০ কেজি আনারস উপহার হিসাবে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ভারতীয় একটি পিকআপ ভ্যানে আনারসের চালানটি আখাউড়া-আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। এ সময় ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দ্বিপক বৌদ্ধ আনারসের চালানটি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের (এটাচি ভিসা) মণীষ সিংয়ের হাতে তুলে দিয়েছেন।

এ সময় আগরতলা ইন্টিগ্রেটেট চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট পানেশ ধর, আখাউড়া কাস্টমস সুপারিনটেন্ডেন্ট আনিসুর রহমান ভূঁইয়া, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, আখাউড়া ৬০ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, আখাউড়া স্থলবন্দর পোস্ট কমান্ডার আব্দুল মমিন, ১২০ বিএসএফ আগরতলা পোস্ট ইনচার্জ এসআই সুরেস সিংসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসাবে আনারসগুলো নিয়ে আসেন। ১০০টি কার্টুনে ৬শ পিস আনারস রয়েছে। ভারতীয় হাইকমিশন এ উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন।

ভারতীয় সহকারী হাইকমিশনের (এটাচি ভিসা) মণীষ সিং সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে। এই উপহার আদান-প্রদান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন।

এর আগে ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের বিশিষ্টজনের জন্য উপহার হিসাবে ৮০০ কেজি আম্রপালি আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাওয়ার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

উল্লেখ্য, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৈতৃক ভিটা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাজীপাড়া এলাকায়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com