1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদে রাজধানী ছেড়েছেন ৬৬ লাখ মানুষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছেড়ে গেছেন ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন।

গত শুক্রবার (৮ জুলাই) ও শনিবার (৯ জুলাই) ঢাকার বাইরে যাওয়া মোবাইল অপারেটরগুলোর সিমের হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান তিনি।

তবে জনপ্রতি সিমের সংখ্যার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। হিসাবে ১৮ বছরের নিচে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি।

হিসাবে আনা মোবাইল অপারেটরগুলো হলো গ্রামীণফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ।

মন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবার ঢাকার বাইরে যাওয়া মানুষের মধ্যে গ্রামীণফোনের মোট ৩৪ লাখ ৪৮ হাজার, রবির ১৫ লাখ ৪৫ হাজার, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ও টেলিটকের ১ লাখ ৬৮ হাজার সিম ব্যবহারকারী রয়েছেন।

তবে এক ব্যক্তির একাধিক সিম ব্যবহার করায় এবং পরিবারে সবাই মোবাইল ব্যবহার না করার কারণে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আরও বেশি হবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com