1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

বুয়েটের পর ঢাবির ভর্তি পরীক্ষায়ও প্রথম আসীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ।

মেধা তালিকায় প্রথম হয়েছেন নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করা আসীর আনজুম খান। বুয়েটের ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন আসীর। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়েছিলেন ষষ্ঠ।

সোমবার ঢাবির ‘ক’ ইউটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ১০ দশমিক ২৯ শতাংশ। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী।

প্রথম হওয়া আসীর আনজুম খান এমসিকিউ ও লিখিত পরীক্ষায় মোট ৯৫ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পদার্থ বিজ্ঞানে পেয়েছেন ১৩.৭৫, রসায়নে ১৫, গণিতে ১৫, জীববিজ্ঞানে ১৩.৭৫ পেয়েছেন। লিখিত পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে পেয়েছেন ১০, রসায়নে পেয়েছেন ৯, গণিতে পেয়েছেন ১০ এবং জীববিজ্ঞানে ৮.৫।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ তার মোট প্রাপ্ত নম্বর ১১৫। ভর্তি পরীক্ষায় ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন তিনি।

বুয়েট, মেডিকেল ছাড়াও গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষাতেও ভালো ফল করেছেন আসীর। ওই পরীক্ষায় অষ্টম হয়েছিলেন তিনি।

ঢাবির ভর্তি পরীক্ষায় আসীরের সঙ্গে ‘ক’ ইউনিটে দ্বিতীয় হয়েছেন একই কলেজের শিক্ষার্থী খালিদ হাসান তুহিন এবং তৃতীয় হয়েছেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের জারিফা তাবাস্সুম। তারা উভয়ে এমসিকিউ এবং লিখিততে সর্বমোট ৯৫ নম্বর পেয়েছেন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট প্রাপ্ত নম্বর ১১৫।

সোমবার আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল ঘোষণা করা হয়। ১ হাজার ৭৮১টি আসনের জন্য এবার ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ১০ হাজার ৩৭৪ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com