1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাশিয়াকে বাদ দিতে হলে এই জাতিসংঘ বিলুপ্ত করতে হবে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি বলেছেন, জাতিসংঘকে বিলুপ্ত অথবা এ ধরণের নতুন একটি সংগঠন তৈরি করা হলেই কেবল রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে বহিষ্কার করার আহ্বান জানানোর পর এ কথা বললেন রুশ প্রতিনিধি।

    তিনি আরো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদে কথা বলার সুযোগ দেওয়া হয় সদস্য দেশগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই। যা নিয়মের পরিপন্থী।

    গত মঙ্গলবার জেলেনস্কি নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র এবং দেশটিকে নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান।

    সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দেশটি অবৈধভাবে এই পরিষদের স্থায়ী সদস্যপদ ধরে রেখেছে বলে দাবি করেন তিনি। এই দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে মস্কো। রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।

    যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে এই দেশটির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com