1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

স্পা সেন্টারের নামে পতিতাবৃত্তি: বোরকা পরে হাইকোর্টে কণ্ঠশিল্পী ইভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্পা সেন্টারের নামে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে মানবপাচার আইনে দায়ের করা মামলায় জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন কণ্ঠশিল্পী ইভা আরমান। পরিচয় লুকাতে তিনি বোরকায় আবৃত হয়ে আদালতে হাজির হয়েছিলেন।

জামিন আবেদনের শুনানি শেষে সংগীত শিল্পী ইভা আরমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৬ সপ্তাহ পর ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইভা আরমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী ও অ্যাডভোকেট শুভজিৎ ব্যানার্জি।

ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী বলেন, গত ২৫ জুন রাজধানীর গুলশান থানায় ইভা আরমানসহ ১০ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। এসআই আনোয়ার হোসেন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ইভারোজ ভবনে ইভা আরমানসহ আসামিরা যোগসাজশে স্পা সেন্টারের নামে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। তারা কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীদের দিয়ে পতিতাবৃত্তি ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতেন।

উল্লেখ্য, ইভা আরমান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী। গত বছর সেপ্টেম্বরে মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন। বিচ্ছেদের পর এ সংগীত শিল্পী নামের শেষে অংশ থেকে রহমান ফেলে দিয়ে আরমান যুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com