1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

শেখ হাসিনা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন : ডা. জাফরুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শনিবার সকাল ১০টায় এই সমাবেশে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সাড়ে তিন হাজার বিশিষ্টজন এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী তাদের মধ্যে একজন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, সমাজের নানা পেশার বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘সবাই বলেছিল, এই সেতুর নাম হাসিনা সেতু করতে। তিনি সেটা করেননি। পদ্মা সেতু নাম রেখেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। ইতিহাসে অনেক কিছু দেখেছি। মুক্তিযুদ্ধ দেখেছি। এবার পদ্মা সেতুর উদ্বোধন দেখলাম।’

জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন দেশের মানুষের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বড় বড় কাজ করেই ফেলেছেন। এখন মানুষের দিকে নজর দিতে হবে। সবাই একত্রে মিলে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।’

মাওয়া ঘাটের সমাবেশের পর প্রধানমন্ত্রী গাড়িযোগে সেতুর দিকে যান। তিনি নিজ হাতে টোল দেন। পরে ফলকের স্থানে এসে ফলক ও ম্যুরাল উদ্বোধন করেন। এরপর তিনি জাজিরা প্রান্তেরও ফলক উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com