1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

পদ্মা সেতু আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক : রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শুক্রবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি শুভেচ্ছা জানাই।’

তিনি বলেন, একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

তিনি বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আজ উত্তাল পদ্মার (নদীর) বুকে জাতির গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংশা করেছেন। কেন না এসব অর্জনে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।

আবদুল হামিদ বলেন, প্রধানমন্ত্রীর সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে।

‘এই সেতুর বাস্তবায়ন আমাদের সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে।

সেতুটি বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

পদ্মা সেতুর মতো দেশের সব মেগা প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করেন তিনি। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com