1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মস্কোর কথা শুনলেই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হবে : রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়ার কথা শুনলেই কেবল ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছে ক্রিমলিন। মস্কোতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। খবর আনাদোলুর।

রাশিয়া ইউক্রেনের শস্য চুরি করে নিয়ে যাচ্ছে বলে কিয়েভের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন করেন পুতিনের মুখপাত্র।

দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়া ইউক্রেনের শস্য চুরি করছে না। কিয়েভের এ অভিযোগ মিথ্যা বলে দাবি করে মস্কো।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেছেন, রাশিয়া ইউক্রেন থেকে খাদ্যশস্য চুরি করে নিয়ে যাচ্ছে বলে কিয়েভ যে অভিযোগ করছে, তা তদন্ত করেছে আঙ্কারা। কিন্তু ইউক্রেনের এ অভিযোগের কোনো সত্যতা তুরস্ক পায়নি বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com