1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ফের ১৪ দিনের জেল হেফাজতে পিকে হালদারসহ ৬ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ অভিযুক্ত ছয় জনকে ফের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত।

আজ মঙ্গলবার ১২টার কিছু পরে স্পেশাল সিবিআই কোর্ট-৩ এ অভিযুক্তদের সকলকে তোলা হয়। কিন্তু আসামিদের আইনজীবীরা উপস্থিত থাকলেও প্রায় এক ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী উপস্থিত হননি। পরে বিচারক জীবন কুমার সাধু ফের অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সেক্ষেত্রে আগামী ৫ জুলাই ফের অভিযুক্তদের আদালতে তোলা হবে। এদিন ইডির আইনজীবীর অনুপস্থিতিতে তদন্তকারী কর্মকর্তা হিসেবে পিটিশনে স্বাক্ষর করেন আইনজীবী বিজয় কুমার।

উল্লেখ্য, গত ১৪ মে অশোকনগর, কলকাতাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করেন ইডির কর্মকর্তারা। এরপর কয়েক দফায় রিমান্ড ও জেল হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে ইডির হাতে।

ইডির তদন্তকারী কর্মকর্তারা জেনেছেন, পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার আদতেই একই ব্যক্তি। ভারতে তিনি শিবশঙ্কর হালদার নামেই পরিচিত এবং এই নামে রয়েছে তার জমি, ফ্ল্যাট, ব্যঙ্ক অ্যাকাউন্টসহ বিভিন্ন সম্পত্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com