1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের সবকটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এতে দুই জেলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে ওই দুই জেলার সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।

বিদ্যুৎ বিতরণ কেন্দ্র -১ নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, সিলেটের কুমারগাও ১৩২/৩৩কেবি উপকেন্দ্রে বন্যার ঢুকে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে শুক্রবার সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে পানি প্রবেশ করতে থাকে। খবর পেয়ে ওইদিন সকালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিউবো’র কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে কথা বলে কেন্দ্রের চারদিকে বাঁধ দিয়ে সেচের মাধ্যমে পানি কমানোর উদ্যোগ নেন। এরপর এই কাজে যুক্ত হন সেনাবাহিনীর সদস্যরা।

গত কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন মানুষজন। সিলেট নগরীর অনেক বাড়ির ভেতরে উঠে গেছে কোমর পর্যন্ত পানি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com