1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর

পারাবত এক্সপ্রেসে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী প্রণজিত দেব নামে এক ব্যক্তি জানান, ট্রেনের আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আগুন তীব্র হচ্ছে। এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুলাউড়া স্টেশন মাস্টার মহিবুল ইসলাম জানান, ট্রেনটির ৪টি বগিতে আগুন লেগেছে। ৮টি বগি নিরাপদে সরিয়ে কুলাউড়া স্টেশনে এনে রাখা হয়েছে আর ৫টি বগি অক্ষত অবস্থায় ঘটনাস্থলে আছে। ফায়ার সার্ভিস এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও জানান, ট্রেনটি লেট ছিল। দুপুর ১২টা ৪৫ মিানেটে লংলা স্টেশন থেকে ছেড়ে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com